আওয়ামী লীগ

বগুড়া শাহজাহানপুরে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আবু তালেব গ্রেফতার

প্রিন্ট
বগুড়া শাহজাহানপুরে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আবু তালেব গ্রেফতার

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৫

বগুড়া শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গড়ামস্থ জনৈক মোঃ বাদশা মিয়ার বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আসামি মোঃ আবু তালেব (৪৫) গ্রেফতার হয়েছেন। তিনি ৫ নং খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য। তার পিতার নাম ইউনুস আলী, ঠিকানা গয়নাকুড়ি, শাজাহানপুর।

পুলিশ জানায়, আবু তালেবের বিরুদ্ধে ফোরকান হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।