ছবি : গরীবের ডাঃ মেসবাহুর রহমান প্রধান মেসবাহ
ডাঃ মেসবাহুর রহমান প্রধান মেসবাহ,যিনি ৪-৫ বছর ধরে সততার সাথে আরএমও পদে কর্মরত আছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার নাম শুনলেই হাজারো গরিব দুঃখী মানুষের মনের শান্তি ফিরে আসে। যিনি গরীব দুঃস্থ রোগীদের পাশে থেকে আপন ভেবে নিচ যত্নে চিকিৎসা দিয়ে আসছেন। অনেক রোগীর সাথে কথা বলে দেখেছি, যারা বলেছেন, ডাক্তার মেজবাহ একজন সৎ পরোপকারী পরায়ন মানুষ। হাসপাতালে ঔষুধ সাপ্লাই থাকলে, রোগীদের সাপ্লাইকৃত ঔষধ কিনতে দেন না ডাক্তার মেজবাহ। আবার দুঃস্থ রোগীদের আর্থিক সহযোগিতাও করেন,এই গরিবের ডাঃ। এই ডাঃ এর কাছ থেকে, কোনো গরিব-দুঃখী রোগী চিকিৎসার জন্য ফিরে আসেনা, এরকম তথ্যের দিয়েছেন এলাকাবাসী সহ হাজারো দুঃস্থ অসহায় রোগী।
এজন্যই হাজারো রোগীসহ এলাকাবাসী এই ডাঃ কে "গরীবের ডাক্তার" বলে আখ্যায়িত করেছেন।
মতামত