আওয়ামী লীগ

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

প্রিন্ট
বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৫, রাত ১২:৫১

বগুড়া শাজাহানপুর থানার মামলা নং-১৭, ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড অনুসারে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফিন ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং এলাকার স্বেচ্ছাসেবক লীগ শাখার সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে রহিমাবাদ বি-ব্লক ওভার ব্রিজের নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আরিফিন ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন এফআইআর এবং জিআর মামলা তার নামে রেকর্ডে আছে। কিছু মামলায় অভিযোগ রয়েছে, কিছু মামলায় চার্জশীট করা হয়েছে, আবার কিছুতে তদন্ত শেষে অব্যাহতি প্রদান করা হয়েছে। উল্লেখযোগ্য মামলা গুলোর মধ্যে রয়েছে: মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দেহ ও সম্পত্তি সংক্রান্ত মামলা ইত্যাদি।

গ্রেফতারের পর শাজাহানপুর থানা পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের নিকট হস্তান্তর করেছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।