সাংবাদিক আস্সাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ,মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাড়ে ১২টায় মধ্যনগর বাজারে শহিদ মিনার পাঙ্গনে প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন তালুকদারে পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া, রমাপদ চক্রবর্তী, সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধক্ষ্য মোঃ মুসাব্বির, শিক্ষক প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজত ইসলামের স্থানীয় নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমেদ জিহাদী প্রমূখ, বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
মতামত