বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওয়ারেছুল মোস্তফা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে শাহজাহানপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পারতেখুর মধ্যপাড়ার বাসিন্দা ও আবু বক্কর সিদ্দিকের পুত্র।
পুলিশ জানায়, মোস্তফা শাহজাহানপুর থানার মামলা নং-১৭, তাং ৮ মার্চ ২০২৫, ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড মামলার তদন্তে গ্রেফতার হয়েছেন।
এছাড়া তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। শাহজাহানপুর থানার এফআইআর নং-৮, তারিখ ৭ এপ্রিল ২০২৪ ও এফআইআর নং-২২, তারিখ ৩০ নভেম্বর ২০২৩—দুটি মামলায়ও তিনি চার্জশিটভুক্ত আসামি।
শিহাবুল্লাহ মারুফ
মতামত