আওয়ামী লীগ

শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রিন্ট
শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৩৮

বগুড়ার শাহজাহানপুরে অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বীরেন চন্দ্র মোহন্ত (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার শাহজাহানপুর থানা পুলিশের একটি দল উপজেলার চকজোড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বীরেন চন্দ্র মোহন্ত আশেকপুর ইউনিয়নের চকজোড়া গ্রামের মৃত হরেন চন্দ্র মোহন্তের ছেলে। তিনি বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের আশেকপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি পদে ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০২৯ এর আওতায় দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।