পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নওশেরান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা। রাজানগর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও উন্নত রাজানগর ইউনিয়ন গড়ে তুলতে চাই। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
হাজী নওশেরান চৌধুরী রাজানগর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, জনবান্ধব ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
শেষে তিনি দেশবাসীসহ রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
মতামত