আওয়ামী লীগ

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রিন্ট
বগুড়ার শাজাহানপুরে অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:০৯

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ মাসুদ রানা (২৯)। তিনি শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, রাত ১২টা ৩০ মিনিটে বড়পাথার দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,

“গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

শিহাবুল্লাহ মারুফ

বগুড়া প্রতিনিধি