ছবি : ময়মনসিংহে আওয়ামী দুর্বৃত্তদের তান্ডব: এনসিপি ডিপ্লোমা উইং সদস্য মাহফুজুর রহমানের ওপর প্রাণঘাতী হামলা
প্রকাশিত : ২৭ মে ২০২৬, রাত ১১:০৪
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন ময়মনসিংহ এনসিপি (NCP) ডিপ্লোমা উইং-এর সদস্য মো: মাহফুজুর রহমান (৩০)। গত ২১ মে ২০২৬ তারিখে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান তার পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম শেষে নিজ এলাকায় অবস্থানকালে আওয়ামী লীগের চিহ্নিত একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসী রবিন (২৮), তৌফিক (২৪) এবং ওমরের নেতৃত্বে একদল ক্যাডার পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। হামলার একপর্যায়ে ১নং আসামি রবিন তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করার চেষ্টা করে। ২নং আসামি তৌফিক ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করতে চাইলে মাহফুজ হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, এতে তার হাতের আঙুলে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় মাহফুজুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নথিপত্র (OSS Form) অনুযায়ী, এটি একটি গুরুতর শারীরিক হামলা (Physical Assault) এবং বিষয়টি \'Police Case\' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের নাক-কান-গলা (ENT) ইউনিটের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
"এমসিপি ডিপ্লোমা উইং-এর সদস্য হওয়ায় এবং রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে। হামলাকারীরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।"
ভুক্তভোগী মাহফুজুর রহমান কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী এবং তারা বর্তমানে মামলা তুলে নিতে ভুক্তভোগীকে চাপ দিচ্ছে। অন্যথায় তাকে ও তার পরিবারকে গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্থানীয় এনসিপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা অতি দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য ও বাদীর জবানবন্দি গ্রহণ করেছে। রাজনৈতিক এই সহিংসতার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
মতামত