আওয়ামী লীগ

বগুড়া শাহজাহানপুর আশেকপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হযরত আলী গ্রেফতার

প্রিন্ট
বগুড়া শাহজাহানপুর আশেকপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হযরত আলী গ্রেফতার

প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫৩

বগুড়ার বহুল আলোচিত সাগর তালুকদার হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামী শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হযরত আলী (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া শেরপুর উপজেলার কৃষ্ণপুর ছোনকা বাজার এলাকায় র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল, একটি সিম কার্ড ও নগদ ২,১০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বগুড়া শাহজাহানপুর উপজেলার সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় সাগর তালুকদার (৩৪) ও স্বপন প্রাং (২৮) নিহত হন। এই ঘটনায় নিহত সাগরের বোন রোকসানা আকতার বর্ষা বাদী হয়ে শাজাহানপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪।

হযরত আলীর বিরুদ্ধে আগের মামলাসমূহ

গ্রেফতারকৃত হযরত আলীর বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে:

১. জয়পুরহাট পাঁচবিবি থানায় মাদক মামলা – এফআইআর নং-৬০/৬৭৩, তারিখ-২০ নভেম্বর ২০১৮।

২. শাজাহানপুর থানায় মামলা – এফআইআর নং-২০, তারিখ-২৬ আগস্ট ২০১৭; একাধিক ধারায় অভিযুক্ত।

৩. শাজাহানপুর থানায় মামলা – এফআইআর নং-২, তারিখ-১ আগস্ট ২০১৩।

৪. শাজাহানপুর থানায় মামলা – এফআইআর নং-২, তারিখ-১ নভেম্বর ২০১৮।

৫. শাজাহানপুর থানায় মামলা – এফআইআর নং-৩০, তারিখ-৩০ ডিসেম্বর ২০১৯; চার্জশিট দাখিলকৃত।

৬. শাজাহানপুর থানায় মামলা – এফআইআর নং-১৬, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০২৪ (বর্তমান হত্যা মামলা)।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।