আওয়ামী লীগ

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রিন্ট
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:২৪

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর গ্রামের পলাতক আসামি ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ ওরফে লিংকন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে এসআই (নিঃ) আবু জাফর মো. সালেহ নেতৃত্বে বিশেষ অভিযানে, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পুরান বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ লিংকন মৃত মোখলেসুর রহমান মুকুলের ছেলে। তিনি গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে তিনি বগুড়া থানা হাজতে রয়েছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।