আওয়ামী লীগ

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু দম্পতির বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

প্রিন্ট
বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু দম্পতির বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৩৮

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া এ সংক্রান্ত আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।