বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর বিএনপি’র উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, সহ-সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, মাহবুবর রহমান লুলকা, আরিফুর রহমান পিন্টু, হারুন আর রশিদ সাজু, শহিদুল আলম সঞ্জু, আ. মান্নান, রেজাউল হক প্রমুখ।
এছাড়াও শহর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
মতামত