বিএনপি

বগুড়ায় রিক্সা ভ্যান শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক

প্রিন্ট
বগুড়ায় রিক্সা ভ্যান শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:১৬

বগুড়ায় রিক্সা-ভ্যান শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু।

অনুষ্ঠান পরিচালনা করেন সাদেক আলী, আহসান সাব্বির সোহাগ ও মাফরুজ্জামান ওমেক্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এস আলম, আজিজুল হক রাজা, আফজাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, আব্দুল মোমিনসহ আরও অনেকে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক বিএম বকুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ সকল নেতৃবৃন্দ অংশ নেন।

 এ অভিষেককে ঘিরে শ্রমিক নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।