বিএনপি

দুপচাঁচিয়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

প্রিন্ট
দুপচাঁচিয়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:১৯

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাহার পুকুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি–দুপচাঁচিয়ার কৃতি সন্তান, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি, বগুড়া-৩ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী, নব্বইয়ের দশকের সংগ্রামী ছাত্রনেতা আলহাজ অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী (হিরু)।

কর্মসূচিতে জেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।