বিএনপি

বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রিন্ট
বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রেলওয়ে ট্রাস্ট মার্কেটে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব মোঃ রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামিম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, সহ-সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, সাবেক কাউন্সিলর মোঃ মাহবুবর রহমান লুলকা, আরিফুর রহমান পিন্টু, সাবেক কাউন্সিলর মোঃ হারুন আর রশিদ সাজু, মোঃ শহিদুল আলম সঞ্জু, মোঃ আঃ মান্নান, মোঃ রেজাউল হকসহ জেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, “বিএনপি গণমানুষের দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মুক্তির সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই আন্দোলন সফল করতে হবে।”

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

শিহাবুল্লাহ মারুফ ,বগুরা