ছবি : এপিএস) শাহ মো. সবুর হোসেন বিদ্যুৎকে গ্রেফতার
সাবেক হুইপ গিনির এপিএস বিদ্যুৎ গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তি আনন্দে মিষ্টি বিতারণ।
মোঃ রেজাদুল ইসলাম রেজা
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ মো. সবুর হোসেন বিদ্যুৎকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।
বিদ্যুৎ দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, লুটপাট, অনিয়ম, দাপট জমিদখলসহ বিভিন্ন প্রভাব খাটানোর অভিযোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচিত ছিলেন। তার গ্রেফতারের খবরে গাইবান্ধা এলাকায় স্বস্তি ফিরে এসেছে আনন্দে মিষ্টি বিতারণ
এলাকাবাসী জানান, এপিএস বিদ্যুৎ তার রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে সাধারণ মানুষকে হয়রানি জমিদখল করতেন হুমকি ধামকি দুর্নীতি, কেউ কিছু বললে হত্যার হুমকি দিতে নানান রকম প্রভার খাটাতেন বলেন জানা যায় । তার গ্রেফতার পাওয়ায় এলাকার জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এবং তাঁরা মিষ্টি বিতারণ করে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধায় নিয়ে আসা হতে পারে বলে জানা গেছে।
মতামত