বগুড়া, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচি। সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ জেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালিসহ নানা আয়োজনের কর্মসূচি পালন করা হবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া
মতামত