বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বিএনপির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর শাখার সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল এবং তাহাউদ্দিন নাইন। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন।
এদিন জেলা মহিলা দলের নেতারা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের চক-মাহমুদ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটের আহ্বান জানান মোশারফ হোসেন। তিনি বীরকেদার সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ‘বটম আপ এ্যাপ্রোচ’ ভিত্তিক সামাজিক সংযোগ প্রতিষ্ঠার রূপরেখা বিষয়ক আলোচনা সভাতেও উপস্থিত ছিলেন।
মতামত