বিএনপি

বগুড়ায় বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রিন্ট
বগুড়ায় বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:১১

বগুড়া প্রতিনিধি :

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শহরের খান্দার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে তিনি বলেন, দলের শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় জেলা ও ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।