ছবি : মো: সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে এলাকাবাসী পুকুরে ভেসে ওঠা মৃত মাছ দেখতে পেয়ে হতবাক হয়ে যায়।
পুকুরটির মালিক বাদল মিয়া জানান, এতে দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেলসহ প্রায় কয়েক লাখ টাকার মাছ ছিল। এই ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুকুরের মালিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত