ছবি : সালথাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আছাদ মাতুব্বর
প্রকাশিত : ২৬ মে ২০২৬, সন্ধ্যা ৬:২৮
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোঃ আছাদ মাতুব্বর বলেন: "পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে সালথা উপজেলার সকল পরিবারকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।"
তিনি আরও বলেন, ঈদ-উল-আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই ঈদের আনন্দ যেন সালথা উপজেলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাগে ভাগ করে নিতে পারেন, তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
সাবেক এই জনপ্রিয় জনপ্রতিনিধির ঈদের শুভেচ্ছা বার্তাটি ফেসবুকে পোস্ট করার পর পরই তা সালথাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণও তাকে ফিরতি ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
মতামত