সারাদেশ

জগন্নাথপুরে ঈদ আনন্দে হিন্দু-মুসলিম মেলবন্ধন: শিমুল দাশের শুভেচ্ছা বার্তা"

প্রিন্ট
জগন্নাথপুরে ঈদ আনন্দে হিন্দু-মুসলিম মেলবন্ধন: শিমুল দাশের শুভেচ্ছা বার্তা"

ছবি : জগন্নাথপুরে ঈদ আনন্দে হিন্দু-মুসলিম মেলবন্ধন: শিমুল দাশের শুভেচ্ছা বার্তা"


প্রকাশিত : ২৮ মে ২০২৬, ভোর ৩:০১

ধর্ম যার যার, উৎসব সবার"—এই চিরন্তন বাণীকে বুকে ধারণ করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিমুল দাশ। ​এক শুভেচ্ছা বার্তায় শিমুল দাশ বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। ঈদ কেবল কোনো নির্দিষ্ট ধর্মের আনন্দ নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ, যা সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় বাঁধে।" ​তিনি ৫ নং চিলাউড়া ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দা এবং সমগ্র হলদিরপুর ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, "ঈদুল আযহার মূল শিক্ষাই হলো ত্যাগ ও পীতি। আমাদের মাঝে অর্থনৈতিক বা সামাজিক যে বৈষম্যই থাকুক না কেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে সমভাবে পৌঁছে যায়। হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে আমরা যেভাবে অতীতে একসাথে চলেছি, ভবিষ্যতেও সেই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।" ​শিমুল দাশ চিলাউড়া-হলদিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করেন।