অপরাধ

বগুড়া শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

প্রিন্ট
বগুড়া শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:০৭

বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোকামতলা তদন্তকেন্দ্রের পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গণেশপুর হযরত হুমায়ুন কওমি হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে, জয়পুর-বগুড়া মহাসড়কের উপর জনৈক বুলু মিয়ার কলাবাগানের সামনে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

  • একটি সবুজ রঙের হাইড্রোলিক কাটার
  • দুটি লোহার রড
  • একটি সাদা রঙের রশি
  • কাঠের বাটযুক্ত দুটি পুরাতন হাসুয়া
  • দুটি বাঁশের লাঠি
  • একটি ধারালো ছোরা
  • গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. শাহিন মিয়া (৩২), পিতা- মো. লুৎফর রহমান, গ্রাম- মোস্তফাপুর

২. মো. মিস্টার আলী (২৫), পিতা- মো. আনারুল ইসলাম, গ্রাম- উত্তর শ্যামপুর

৩. মো. মামুন মিয়া (২৬), পিতা- মো. সাহারুল ইসলাম, গ্রাম- জামালপুর

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন,

“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”