বগুড়া জেলার শাহজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শাহজাহানপুর উপজেলার ৮নং চোপীনগর ইউনিয়নের কামারপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ আব্দুর রাজ্জাক শুকটু (৬১), পিতা মৃত আজিজার রহমান, সাং কামারপাড়া মন্ডলপাড়া, তার চায়ের দোকান থেকে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অপর আসামী মোঃ আঃ রাজ্জাক সরকার (৬০), পিতা মোঃ আঃ বাছেদ সরকার, সাং কামারপাড়া সরকারপাড়া, বগুড়া – তার হেফাজত থেকে আরও ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ আব্দুর রাজ্জাক শুকটুর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
অপরদিকে, ধৃত আসামী মোঃ আঃ রাজ্জাক সরকারের বিরুদ্ধেও পূর্বে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য:
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চলমান তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত