বিশেষ

বগুড়ায় রাইস কুকারের বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই

প্রিন্ট
বগুড়ায় রাইস কুকারের বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৮

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু মন্ডলপাড়ায় রাইস কুকারের বৈদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন — মোঃ আব্দুল মান্নান, মিনার ও মোঃ মোফা মন্ডলসহ একাধিক পরিবার।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা ও প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।

শিহাবুল্লাহ মারুফ

বগুড়া প্রতিনিধি