বিশেষ

ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন এনামুল হক মাস্টার

প্রিন্ট
ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন এনামুল হক মাস্টার

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ৯:২১

নিজস্ব প্রতিবেদক... কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক মাস্টার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা। তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এনামুল হক মাস্টার। মো. এনামুল হক মাস্টার শৌলমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য এবং চেংটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত