বিশেষ

শৌলমারী বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্র দলের সভাপতি শহিদুল ইসলাম হিমু

প্রিন্ট
শৌলমারী বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্র দলের সভাপতি শহিদুল ইসলাম হিমু

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ৯:৫০

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ নং শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র দলের সভাপতি শহিদুল ইসলাম হিমু । একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি। এক শুভেচ্ছা বার্তায় শহিদুল ইসলাম হিমু বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা নিয়ে আসে। আমি শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, “আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। ইউনিয়নের উন্নয়ন, মানুষের সেবা এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ শৌলমারী গড়ে তোলাই আমার লক্ষ্য। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। এ সময় তরুণ প্রজন্মের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম হিমু বর্তমানে শৌলমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।