ছবি : মোঃ আলামিন মির
কালুখালীতে আজ থেকে শুরু হচ্ছে
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া ব্রীজ সংলগ্ন বিল এলাকায় আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় বড় কলকলিয়া যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকার নৌকা অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
⛔বিজয়ীদের জন্য থাকছে
আকর্ষণীয় পুরস্কার—
প্রথম পুরস্কার: একটি আকর্ষণীয় ফ্রিজ
দ্বিতীয় পুরস্কার: ৩২ ইঞ্চি টেলিভিশন
তৃতীয় পুরস্কার: ২৪ ইঞ্চি টেলিভিশন
বড় কলকলিয়া যুব সংঘের নেতৃবৃন্দ সকলকে উক্ত নৌকাবাইচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির
মতামত