সারাদেশ

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রিন্ট
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ  কাঠ জব্দ

প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৩৬

‎বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি-

‎‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

‎‎শনিবার (৩০ আগস্ট) মারিশ্যা জোনের থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দুপুর ১২ ঘটিকায় হাবিলদার আমানউল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে। 

‎‎উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাট এ কাঠ ফেলে পালিয়ে যায়।

‎পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট সর্বমোট ২০৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য- ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।