সারাদেশ

নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ যুবলীগ সন্ত্রাসীর হাতে জখম নাজমুল ইসলাম

প্রিন্ট
নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ যুবলীগ সন্ত্রাসীর হাতে জখম নাজমুল ইসলাম

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৫, রাত ১২:৫০

নীলফামারী জেলা প্রতিনিধি 

নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ যুবলীগ সন্ত্রাসীর হাতে জখম হয় নাজমুল ইসলাম নামে এক যুবক।নাজমুল ইসলামের বাড়ি জলঢাকা উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ডে। গত ২৭ আগষ্ট বুধবার সন্ধ্যা ৬ টায় জলঢাকার বাসস্ট্যান্ডে দোয়েল ক্লাসিক বাস কাউন্টারের ম্যানেজার নাজমুল ইসলাম কে, প্রকাশ্যে ৪-৫ জন যুবলীগ সন্ত্রাসী হটাৎ করে এসে কাউন্টার থেকে টেনে হিচরে বের করে, বেধড়ক মারধর শুরু করে যুবলীগ সন্ত্রাসীরা। স্বাধীনের নেতৃত্বে,রড,বেল্ট, স্টিলের পাইপ,আম-দা ইত্যাদি অস্ত্র নিয়ে, ৫ থেকে ৭ মিনিট গোল করে ঘিরে বে-ধরম মারধোর করলে সাধারণ মানুষ ছুটে আসতেই তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত আমজনতা রক্তাক্ত নাজমুল ইসলামকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।নাজমুল ইসলাম কে জিজ্ঞাসা করলে বলেন, আমি অসহায়,নীরিহ এই যুবলীগ সন্ত্রাসী স্বাধীন এর নেতৃত্বে ৪-৫ জন আমাকে নৃশংস ও অন্যায় ভাবে মারধর করে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (জলঢাকা থানা) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলি,অন্যায় ভাবে যুবলীগ সন্ত্রাসীর হামলার চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য ছবিতে টিক চিহ্ন দেওয়া সন্ত্রাসীর নাম স্বাধীন ইসলাম, মাঝখানে কেন্দ্রীয় যুবলীগের গুন্ডা, জলঢাকা (নীলফামারী-৩) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল। তার পাশের জন সন্ত্রাসীর বাবা।