শিক্ষাঙ্গন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

প্রিন্ট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, রাত ১১:১১

অনার্স ১ম বর্ষ (২০২২-২৩) সেশনের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর স্যার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন International Islamic Federation of Student Organisations (IIFSO)-এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অত্র কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার স্যার 

অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক টিপু সুলতান স্যার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।