অপরাধ

রায়গঞ্জে বিকাশ কর্মী নিখোঁজ, পড়ে আছে মোটরসাইকেল

প্রিন্ট
রায়গঞ্জে বিকাশ কর্মী নিখোঁজ, পড়ে আছে মোটরসাইকেল

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৮

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভার কবরস্থান এর পার্শ্ববর্তী একটি বাগান ভিটাতে সকাল থেকেই পড়ে থাকতে দেখা যায় একটি মোটরবাইক। 

বিষয়টি নজরে এলে পার্শ্ববর্তী এলাকার লোকজন থানায় পুলিশের কাছে খবর পাঠায়। ঘটনাস্থলে পুলিশ এসে মোটরবাইকটি হেফাজতে নেয়। এ সময় মোটরবাইকের আশেপাশে পড়ে থাকতে দেখা যায় আরোহীর রেইনকোর্ট, বাজারের ব্যাগ এবং হেলমেট। তবে আরোহীর মোবাইল ফোন আশেপাশে পাওয়া যায়নি। 

 নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা যায়। তিনি একজন বিকাশ কর্মী ছিলেন। তিনি বিকাশের ভূঁইয়াগাতি শাখায় কর্মরত ছিলেন। গতকাল ( ২৪ শে আগস্ট)  আনুমানিক রাত নয়টার দিকে লক্ষীকোলা বাজার থেকে অফিসের কার্যক্রম সম্পন্ন করে বাড়ির দিকে ফিরছিলেন। এরপরে তার সাথে ঠিক কি ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ভূঁইয়াগাতী অফিস থেকে জানানো হয় যে তার মোবাইল ফোনের লোকেশান ধানগড়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত পাওয়া গিয়েছিলো এরপর আর পাওয়া যায়নি। 

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বললে রায়গঞ্জ থানার ওসি মাসুদ সাহেব জানান, নিখোঁজ ব্যক্তির পরিবার তার নিখোঁজ এর বিষয়ে একটি অভিযোগ দেন সেই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছেন থানাপুলিশ। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব রকম প্রচেষ্টা চলছে। 

বিকাশ কর্মীদের ক্ষেত্রে এরকম ঘটনা পূর্বে ঘটতে দেখা গেছে। এখন নিখোঁজ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনার ধোঁয়াশা কাটছে না।