সারাদেশ

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিন্ট
সালথায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : সালথায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, রাত ১০:৫০

“অভয়াশ্রম গড়েতুলি, দেশি মাছে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় সপ্তাহ ব্যাপীজাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিমনির মোল্যা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

 বক্তারা বলেন,দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সৃষ্টি ও জেলেদের সচেতনতা অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণেরও এগিয়ে আসতে হবে।

 উল্লেখ্য,১৮-২৪ আগস্ট আয়োজিত মৎস্য সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক কর্মসূচি,নদী ও জলাশয়ে অভিযান, প্রচার মিছিলসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।