অপরাধ

বগুড়ার কাহালুতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
বগুড়ার কাহালুতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৮:৫৫

বগুড়া জেলার কাহালু উপজেলায় ইয়াবা বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের নির্দেশনায় এ.এস.আই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম প্রামানিক (৩১) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম কাহালু পৌরসভার সাগাটিয়া গ্রামের মোঃ খোরশেদ আলী প্রামানিকের পুত্র।

কাহালু থানা পুলিশ জানায়, শফিকুলের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 শিহাবুল্লাহ মারুফ ,বগুড়া প্রতিনিধি