অপরাধ

রায়গঞ্জের চাঁনপুরে সরাকারি স্হাপনা কেটে রড চুরি

প্রিন্ট
রায়গঞ্জের চাঁনপুরে সরাকারি স্হাপনা কেটে রড চুরি

ছবি : রড চুরি গেলো ব্রীজের


প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৪৯

 সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর ( চাঁনপুর) এলাকায় RDB ভাটার পার্শ্ববর্তী চাঁনপুরি দহ নামক জলাধারের উপরের ব্রিজের রেলিং ভেঙে রড বের করে নিয়েছে দুর্বৃত্তরা। 

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় গতরাতে ( ১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। সাধারণত পার্শ্ববর্তী এলাকার কিছু নেশাগ্রস্থ দুর্বৃত্ত সংঘ রাতে বিভিন্ন জায়গায় এ ধরনের ছোটখাটো চুরি গুলো করে থাকে। ব্রীজটি ব্রহ্মগাছা থেকে ধানগড়া পর্যন্ত একটি প্রধান সড়কে অবস্থিত এবং বেশ মজবুত। এলাকার এবং ঐ রুটের প্রায় সকল হালকা ও ভারী যানবাহন ও মানুষ ব্রীজটি প্রতিনিয়ত ব্যবহার করেন  করেন। এরকম চলমান একটি রাস্তায় রাষ্ট্রীয় সম্পদের এ ধরনের ক্ষতি মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না এলাকাবাসি। সচেতন মহল বলেন, এ ধরনের ছোট ছোট অপরাধগুলো থেকেই পরিপক্ক হয়ে ওঠে দুর্বৃত্তদের দল। পরবর্তী পর্যায়ে এরাই এলাকাজুড়ে মাদকদ্রব্য বিক্রয়, গরু চুরি, মেশিন চুরি এমনকি ডাকাতি সহ নানারকম অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে। পাশ্ববর্তী লোকেরা আরো জানান, ব্রিজের পাশে অবস্থিত ইটের ভাটায় বিভিন্ন রকম দামি যন্ত্রপাতি, ড্রাম ট্রাক ইত্যাদি খোলা অবস্থায় থাকে। দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের ক্ষতি সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ আশা করছেন সকলে।