বগুড়া শহর শাখার উদ্যোগে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে খাতা, কলম, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা শুধু জ্ঞানার্জনের মাধ্যম নয়, এটি মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধনের পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে সৎ, আদর্শবান ও নৈতিকতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই আজকের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বগুড়া শহর শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন ।
মতামত