সারাদেশ

রাজবাড়ীতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

প্রিন্ট
রাজবাড়ীতে সুসজ্জিত ঘোড়ার   গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

ছবি : মোঃ আলামিন মির


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৪

রাজবাড়ীতে সুসজ্জিত ঘোড়ার 

গাড়িতে চড়ে দুই শিক্ষকের রাজকীয় বিদায় 


বিদায় সবসময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমন এক বিদায় সংবর্ধনা পেয়েছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র দুই শিক্ষক। শেষ কর্মদিবসে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন ও সিনিয়র শিক্ষক শিফট ইনচার্জ (দিবা) প্রাণ কৃষ্ণ সাহা। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংর্বধনা।


রবিবার (১৭ই আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থী, সহকর্মীদের ভালোবাসায় শিক্ষকতার শেষ কর্মদিবসে ঘোড়ার গাড়িতে চড়ে অবসরের যান প্রতিষ্ঠানটির ঐ দুই সিনিয়র শিক্ষক। এ দৃশ্য ছুঁয়ে যায় সবার হৃদয়।


জানা যায়, সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন ও সিনিয়র শিক্ষক শিফট ইনচার্জ (দিবা) প্রাণ কৃষ্ণ সাহার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের আয়োজনে বিদায় ও সংবর্ধনার আয়োজন করা হয়। পরে বিদ্যালয় থেকে দুই শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের কোর্ট চত্বর প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ করে। এসময় শিক্ষকদের ফুল ছিটিয়ে সম্মান জানানো হয় এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ির পেছনে পায়ে হেঁটে শ্রদ্ধা পদযাত্রা করে। বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সর্বচ্চ মর্যাদার অধিকারী। একজন শিক্ষক সমাজ বিনির্মাণে মূল ভূমিকা পালন করে। শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আমরা র‍্যালি করেছি, তাদের জন্য কিছু গিফটের আয়োজন করেছি, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। শিক্ষক হিসেবে আমাদের কাছে বেশ প্রিয় ছিলেন। বাবার মতো আমাদের পড়িয়েছেন।


রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির