সারাদেশ

গাইবান্ধায় জামায়াত নেতার গলা কাটা মরা দেহ উদ্ধার,

প্রিন্ট
গাইবান্ধায়  জামায়াত নেতার গলা কাটা মরা দেহ উদ্ধার,

ছবি : জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নজরুল ইসলাম (৩৪)-এর গলাকাটা


প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:০৭

গাইবান্ধায়  জামায়াত নেতার গলা কাটা মরা দেহ উদ্ধার, 

গাইবান্ধা জেলা প্রতিনিধি 

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নজরুল ইসলাম (৩৪)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সকালে সদর  উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধারে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত নজরুল মুদি দোকান ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী ছিলেন।

পরিবারের অভিযোগ, অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের টাকার অনিয়ম মেনে না নেওয়া ও অবৈধভাবে টাকা বের না করে দেয়ায় তিনি হুমকি পেতেন। তারা মনে করছে, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।