ছবি : হালিমুর রহমান ভানু,
আব্দুর রউফ গাজী
জলঢাকা প্রতিনিধি
নীলফামারী, জলঢাকা উপজেলার ৯নংকাঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী হালিমুর রহমান ভানু, তিনি কাঁঠালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন, এ বিষয়ে তার নির্বাচনী এলাকায় চলছে ভোটারদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে, সকলের একটাই চাওয়া ভানু চেয়ারম্যান হলে এলাকার উন্নয়ন সম্ভব,কেননা বিগত চেয়ারম্যানগন গ্রামের কিছু উচ্চ বৃত্তশিল পরিবারের কথায় কর্নপাত করে, এজন্যই ইউনিয়নের উন্নয়নে বিঘ্ন ঘটে,এমনটাই দাবি করেছেন কাঁঠালী ইউনিয়নবাসী। বিগত চেয়ারম্যান ফ্যাসিস্ট সরকারের হওয়ায় শুধু লুটতরাজ করেছে, বলছে এলাকাবাসী। তবে এবারের জন্য সবাই হামরা ঠিক করছি আগামী ইউপি নির্বাচনে হালিমুর রহমান ভানু কে ভোট দিয়ে জয়যুক্ত করামো। এ বিষয়ে দোয়া প্রার্থী হালিমুর রহমান ভানু বলেছেন আমার নির্বাচনী এলাকা কাঁঠালী ইউনিয়নের জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে আমি সমস্ত কাঁঠালী ইউনিয়নের জনগণ কে সাথে নিয়ে আগামীতে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ধনী গরীবের তোয়াক্কা না করে সকলের মতামত প্রকাশ সুযোগ করে দিবো। সকলকে সাধে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যবিনী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিয়ার কাবিখা প্রকল্পের কাজ বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন ইউনিয়নের সকল গ্রামের কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে। পরিশেষে বলেন আমাকে যদি জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি একটি মডেল ইউনিয়ন পরিষদ উপহার দিবো। ইনশাআল্লাহ
মতামত