ছবি : সালথায় বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির আয়োজনে খারদিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সালথার যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, কোন দখলবাজদের ঠাঁই নাই।
তিনি আরো বলেন, বাংলাদেশে সংস্কার দরকার। কারণ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল। সংস্কার আমরাও চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই সংস্কার হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ অন্যায় কাজ যারা করে বিএনপিতে তাদের ঠাঁই নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলেই অধিকার থাকবে।
দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্দুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝড়েছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।
যে নির্বাচনের প্রতিক্ষায় ১৮কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজামান খান (হুমায়ুন), সভাপতি, যদুনন্দী ইউনিয়ন বিএনপি, সার্বিক তত্ত্বাবধায়নে মুশফিক বিল্লাহ জিহাদ, ডিরেক্টর, বাংলাদেশ মসজিদ কাউন্সিল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতামত