বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার আয়েশ গ্রামের সুজন মিয়া (২৭) নামের এক এনজিও কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার তথ্যে জানা যায়, গৃহবধূর সাথে জয়ভোগা এলাকার একটি এনজিও অফিসে ঋণ নিতে গিয়ে পরিচয় হয় সুজনের। পরে কিস্তির টাকা আনার অজুহাতে তার বাড়িতে যাতায়াত শুরু করে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখে। স্বামী বিদেশে থাকায় সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তোলে সুজন।
গত ৮ আগস্ট দুপুরে এনজিও অফিসে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ সুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত