ছবি : সালথা থানায় পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা থানায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিতহয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় থানার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সালথাথানা পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউররহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথাথানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানতালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা জামায়াতেইসলামীর আমির আবুল ফজল মুরাদ, এস আই মেহেদী হাসান প্রমুখ।
এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিং এর সদস্য, গ্রাম পুলিশসহবিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষতাদের নিজ নিজ এলাকার মাদকসহ অন্যায় অপরাধের বিষয়ে তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই প্রশান্ত কুমার।
মতামত