ঢাকা ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ই আগস্ট দুপুরে বগুড়া এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। পাশাপাশি দেশের সকল সাংবাদিকের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা, মামলা ও নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মতামত