ছবি : সালথায় তিন লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য-পুষ্টি দুই-ই মিলে, এইপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২৫-২০২৬ইং অর্থ বছরে দেশীয়প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় মৎস্যআইন বাস্তবায়নের জন্য অভিযান চালিয়ে ১২০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়েধ্বংস করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার গট্টিইউনিয়নের বিভিন্ন বিল-বাওড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী।
অভিযানে ৩ লক্ষ ২০ টাকার সমমূল্যের ৩ হাজার ৫ শতমিটার ১২০টি অবৈধ চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মতামত