ছবি : তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার, গোয়েন্দা পুলিশ নীলফামারী।
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করাকালে, রাত্রী ২১.০৫ ঘটিকায় ঘটনাস্থল টেক্সটাইল মোড় এলাকার পাহাড়ের মোড়স্থ পাকা রাস্তা সংলগ্ন মোঃ মানিক মিয়ার মুদি দোকানের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ হামিদুল ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-মধ্যম সঠিপাড়া, ২। দিলীপ দাস (৩৩), পিতা-সুকুমার দাস, সাং-ছোট সংগলশী, ৩। মোঃ রকি ইসলাম (১৯), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-জয়চন্ডি পুটিহাড়ী, সকলের থানা ও জেলা- নীলফামারীগণকে ঘটনাস্থলেই আটক করেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের শরীর তল্লাশীকালে ১নং আসামী মোঃ হামিদুল ইসলামের পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ (পনের) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যার ওজন (০.১ x ১৫) =১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম (সাথে থাকা ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপকৃত), যার অবৈধ বাজার মূল্য অনুমান (৪০০ x ১৫)=৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং সামনের বাম পকেট হতে মাদক বিক্রির ৪১৫০/- (চার হাজার একশত পঞ্চাশ) টাকা, আটককৃত ২নং আসামী দিলীপ দাসের পরিহিত ঘিয়া রংয়ের গ্যাবার্ডিন প্যান্টের সামনের বাম পকেট হতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে পৃথক পৃথকভাবে কর্তনকৃত ১০ (দশ) টি Tapentadol Tablet যেগুলোর প্রত্যেকটির গায়ে Tapal 100 সহ ইংরেজী ও হিন্দিতে বিভিন্ন লেখা আছে, যার অবৈধ বাজার মুল্য (২০০ x ১০)=২০০০/- (দুই হাজার) টাকা এবং ৩নং আসামী মোঃ রকি ইসলামের পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের পিছনের ডান পকেট হতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ (একশত) গ্রাম গাঁজা (সাথে থাকা ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপকৃত), যার অবৈধ বাজার মুল্য অনুমান ৩০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার পূর্বক ১১/০৮/২০২৫ খ্রিঃ সময় রাত্রী ২১.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ করিলে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করেন।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ১। মোঃ হামিদুল ইসলাম (২০), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-মধ্যম সঠিপাড়া, ২। দিলীপ দাস (৩৩), পিতা-সুকুমার দাস, সাং-ছোট সংগলশী, ৩। মোঃ রকি ইসলাম (১৯), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-জয়চন্ডি পুটিহাড়ী, সকলের থানা ও জেলা- নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: নীলফামারী থানার মামলা নং-০৮ তারিখ-১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক)/১৯(ক) রুজু করা হইয়াছে।
মতামত