বগুড়া শাহজাহানপুরে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ শাহাদৎ হোসেন (৩০) ও সহযোগী মোঃ আশরাফুল শেখ (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) ভোরে পাবনা জেলার চাটমোহর উপজেলার আশরাফুলের আত্মীয়ের বাসা থেকে তাদের আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে স্বামী মারা যাওয়ার পর ভুক্তভোগী নারী শহরের নিউ মার্কেট এলাকায় গৃহপরিচালিকার কাজ করছিলেন। এ সময় তার সঙ্গে আসামী শাহাদতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিবাহের প্রলোভনে শাহাদত ভুক্তভোগীকে সাতমাথায় ডেকে নিয়ে যায় এবং অটোরিকশায় ঘুরতে ঘুরতে শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় পৌঁছে। সেখানে রাত ৮টার দিকে শাহাদত, আশরাফুল ও আরেক অজ্ঞাত ব্যক্তি মিলে জঙ্গলের ভিতরে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং-৫, তারিখ ০১/০৮/২০২৫)। মামলার তদন্তভার পান পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিম। তার নেতৃত্বে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়।
মতামত