সারাদেশ

সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে জনসভা সফল করার লক্ষে লালমাইয়ে গণ মিছিল

প্রিন্ট
সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে জনসভা সফল করার লক্ষে লালমাইয়ে গণ মিছিল

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:২৬

সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আগামীকাল মঙ্গলবার বাগমারা উত্তর বাজার বালুর মাঠে জনসভা কে সফল করার লক্ষ্যে লালমাই উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্বেগে তাৎক্ষণিক  বাগমারা বাজারে  মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার, কুমিল্লা,

 

অনুসন্ধানে জানাজা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার লালমাই  সদর দক্ষিণ, ভৌগলিক ও আয়তনে বৈষম্য 

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের আসন সীমানা পণ্য  বহালে  বৈষম্যের শিকার হয়েছে লালমাই উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলা। 

ভৌগলিক এবং আয়তনের দিক দিয়ে দেখে আসি কোন উপজেলার কি অবস্থা। 

সদর দক্ষিণ উপজেলার আয়তন ২৯৯.৫৭ বর্গ কিলোমিটার। চৌদ্দগ্রাম উপজেলার আয়তন ২৭১.৭৩ বর্গ কিলোমিটার। লালমাই উপজেলার আয়তন ১৪৭বর্গ কিলোমিটার। লাকসাম উপজেলার আয়তন ১৪১.৭৪ বর্গ কিলোমিটার। নাঙ্গলকোট উপজেলার আয়তন ২২৬ বর্গ কিলোমিটার। মনোহরগঞ্জ উপজেলার আয়তন ১৬৬ বর্গ কিলোমিটার। কুমিল্লা ৯,১০,১১ এই তিনটি সংসদীয় আসনের সীমানার বর্তমান আয়তন যদি আমরা দেখি , কুমিল্লা ৯ আসন (লালমাই + লাকসাম  ২৮৮.৭৪ বর্গ কিলোমিটার। কুমিল্লা ১০ আসন (নাঙ্গলকোট+মনোহরগঞ্জ)=৩৯২ বর্গ কিলোমিটার। কুমিল্লা ১১ আসন (সদর দক্ষিণ+চৌদ্দগ্রাম)=৫৭১ বর্গ কিলোমিটার। কুমিল্লার ৯ এর আয়তন ২৮৮ বর্গ কিলোমিটার অথচ সদর দক্ষিণ উপজেলার আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে হিসাব করলে সদর দক্ষিণ এক উপজেলাই একটি আসন হয়। নির্বাচন কমিশন কি গাঁজা খায় ,না বাংলা খায় আমার বুঝে আসেনা । কিভাবে এই আসনগুলোর সীমানা ঠিক করলো?এই উপজেলাগুলোর মধ্যে বড় তিনটি উপজেলার সাথে ছোট তিনটি উপজেলা মিলে তিনটি আসন নির্ধারণ করতে পারতো অথচ সবচেয়ে বড় দুটি উপজেলা নিয়ে একটি আসন। এখানে যদি সদর দক্ষিণের সাথে লাল মাই, লাকসামের সাথে মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রামের সাথে নাঙ্গলকোট রাখতো তাহলে বেস্ট হতো। । অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর, মুরাদনগর  উপজেলা কুমিল্লা ৩ আসন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বাড়ি দেবিদ্বার । দেবিদ্বার উপজেলা কুমিল্লা ৪ আসন।  আমাদের আগের ১০ আসনটি তিনটি উপজেলা নিয়ে ছিল, সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট । জানিনা কার ষড়যন্ত্রের দ্বারা নির্বাচন কমিশন আমাদের বৃহত্তর আসনটিকে ভেঙ্গে তিনটি উপজেলাকে তিনটি আসনে ভাগ করে দিয়েছে।