সারাদেশ

গাইবান্ধায় নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় দোকানদার নিহত

প্রিন্ট
গাইবান্ধায় নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় দোকানদার নিহত

ছবি : গাইবান্ধায় নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় দোকানদার নিহত


প্রকাশিত : ৭ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:৩০

গাইবান্ধায় নিয়ন্ত্রণহীন অ্যাম্বুলেন্সের ধাক্কায় দোকানদার নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি 

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে আরমান আলী নামের এক দোকানদার প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলী ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে মুদি দোকান চালাতেন। 

ফায়ার সার্ভিস জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আরমান আলীর দোকানে ঢুকে পড়ে। এ সময় তিনি দোকানের ভেতরে অবস্থান করছিলেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"