সারাদেশ

সাভারে দুই বাসের সংঘর্ষ, ফুলবাড়ী বাস স্ট্যান্ডে যানজট

প্রিন্ট
সাভারে দুই বাসের সংঘর্ষ, ফুলবাড়ী বাস স্ট্যান্ডে যানজট

প্রকাশিত : ৩ মে ২০২৬, বিকাল ৫:৩৪

সাভারে দুই বাসের সংঘর্ষ, ফুলবাড়ী বাস স্ট্যান্ডে যানজট মো: আবু তালহা সাভার উপজেলা প্রতিনিধি সাভারের ফুলবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের সজোরে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, বগুড়া থেকে ছেরে আসা গাবতলী গামী 'এইচকে পরিবহন' নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা 'সাভার পরিবহনের' পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।